Powered by Blogger.

Followers

Monday, September 19, 2011

ভালো বাসতে বাসতে ফতুর করে দেবো

ভালোবেসে কি ফতুর করা যায় ?
ভালোবাসা ফতুর হয় না কখনো
তবে আমি তোমাকে ভালো বাসতে বাসতে
ফতুর করে দেবো
তোমার ভালোবাসা এক সময় ফুরিয়ে যাবে
আমার ভালোবাসার আজন্ম উত্তাপে
বাষ্পায়িত হবে তোমার ভালোবাসা
আমার ভালোবাসার গতি ও তীব্রতায়
ম্রিয়মান হবে
জলে, অন্তরীক্ষে
ভালোবাসা-স্থলের অতি ব্যবহারে,
হবে তুমি প্রাচীন কোন নৃতত্বের সন্ধান
নতুন প্রেমিকের কাছে
ভালো বাসতে বাসতে তোমাকে
ফতুর করে দেবো
ফতুর করে করে দেবো
ভালো বাসতে বাসতে বাসতে…..

No comments:

Post a Comment

Text Widget

Text Widget