Powered by Blogger.

Followers

Sunday, September 25, 2011

পৌষের মাঠও

এক মাঘে শীত যায় না, দিন আসছে
বুঝলে হে, মৃতেরা যখন জেগে উঠবে, বলে রাখছি
সমস্ত দিনের গুরুভার তোমাকেই বইতে হবে
বাড়ছে দিনের তাপমাত্রা, যে-সব পাজির পা-ঝাড়ারা
রৌদ্র আর জ্যোত্‍স্নাকে এক করে দ্যাখে,
প্রতিসরণের বিভাবে হঠাত্‍ সংঘাতুর হয়ে যায়, জেনো
শীত মানেই তুষারাচ্ছন্ন নয়, পৌষের মাঠও পোড়ে সূর্যের ঠাণ্ডা রোদ্দুরে।

No comments:

Post a Comment

Text Widget

Text Widget